রাজাপুরা দরবার শরীফের ওরশ মাহফিল সম্পন্ন

নোমান হোসেন আখন্দ
গাউছুজ্জামান ইমাম উদ্দিন শাহ রাজাপুরী (র.) রাজাপুরা দরবার শরীফের ৫৫ তম বাৎসরিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বাদ জোহর হতে সারা রাতব্যাপী জিকির ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও আলেমগনের বয়ান বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে বাৎসরিক ঐতিহাসিক ওরশ মাহফিলের সমাপ্তি ঘটে।
মাহফিলে সভাপতিত্ব করেন রাজাপুরা দরবার শরীফের পীর আলহাজ আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশীদ আল ক্বাদেরী। তিনি বলেন, আখেরী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। করোনা মহামারী ও বিপদ আপদ থেকে রক্ষার উদ্দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সারাদেশ থেকে আগত ভক্তবৃন্দ, মাহফিল এন্তেজামিয়া কমিটি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন। ওরশ মাহফিলে সারাদেশ থেকে হাজার হাজার লোক জিকিরের সাথে দলে-দলে যোগদান করেন।
০৩ মার্চ, ২০২১।