রেদওয়ান খান বোরহানের ইফতার, ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে সৃষ্ট সংকটে স্থবির জনজীবন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন ধারাবাহিক ত্রাণ বিতরণ ও বিভিন্ন কর্মসূচিসহ এবার চাঁদপুরে ২০০০ অসহায়, কর্মহীন, অসচ্ছল নেতা-কর্মীর মাঝে, ইফতার, ঈদসামগ্রী, নগদ অর্থ বিতরণ করেছেন কেন্দ্রিয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভয়েস বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. রেদওয়ান খান বোরহান।
রোববার (৯ মে) দুপুর ৩টায় চাঁদপুর শহরের কালীবাড়ি সংলগ্ন টাউন হল মাকের্টের ৩য় তলায় তার রাজনৈতিক কার্যালয়ে ভয়েস বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, দেশ ও মানুষের কল্যাণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল এবং চাঁদপুর সদর ও হাইমচরে ২০০০ হাজার অসহায় কর্মহীন নেতা-কর্মীর মাঝে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি চাঁদপুর-হাইমচর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায়, হিন্দু ধর্ম সম্প্রদায়ের মাঝে এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এবার ঈদের আনন্দটুকু বিলিয়ে দিবো গরিব-দুঃখীর মাঝে, বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ঈদে সবার মাঝে এই স্লোগান কে সামনে রেখে আলহাজ মো. রেদওয়ান খান বোরহান বলেন, এই বছরই প্রথম পবিত্র রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান এবং ইফতার সামগ্রী বিতরণ করে আসছি চাঁদপুর-হাইমচরের কর্মহীন অসহায়দের মাঝে। এছাড়া অসচ্ছল নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ঘরে ইফতার, ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবার এবং আমাদের কর্মহীন অসচ্ছল নেতা-কর্মীর মাঝে আমার নিজের সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
গত বছরের ২৭ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আমার নিজস্ব অর্থায়নে চাঁদপুর-হাইমচরের প্রায় ৩ হাজার সাময়িক কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে। গত বছরের ২৭ এপ্রিল ভয়েস বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর ও হাইমচর উপজেলায় প্রায় ২ হাজার মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, তিনি খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জনসচেতনতার জন্যে লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর শহরের বেগম মসজিদের খতিব মাও. মুফতি মাহবুবুর রহমান।

১০ মে, ২০২১।