শাহ আলম খান
চাঁদপুর সদর উপজেলা মহামায়া বাজারে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি অপরাধে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চাঁদপুর সদর উপজেলা মহামায়া বাজারে লাইসেন্সবিহীন, নিয়ম বহির্ভূতভাবে খোলা জায়গায় বিপজ্জনক পরিবেশে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একজন ব্যবসায়ীর নিকট বিস্ফোরক পরিদপ্তরের সঠিক লাইসেন্স থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
১৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড
