শাহতলী উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া


নিজস্ব সংবাদদাতা
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও শিক্ষক আলাউদ্দিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল মতিন তপাদার ভুট্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল রশিদ মাস্টার, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন পাটওয়ারী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম মজুমদার, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন পাটওয়ারী, আলী আক্কাস তপাদার, মোহসানা বেগম, মোহাম্মদ আলী জিন্নাত, রোকেয়া আক্তার, বিশ্বজিৎ চন্দ্রদাস, ইবনে মাসুদ, ইসমাইল হোসেন, আ. শুক্কুর আলম, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নারগিস সুলতানা, নাজমুন নাহার, সমাজসেবক দেলোয়ার তপাদার, পরীক্ষার্থী সাকেরা আক্তার, ফাল্গুনী চক্রবর্ত্তী, সামিয়া আক্তার, জোহরা খাতুন, রাব্বি খান, আবু ইউসুফ, দশম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার। এ সময় বিদ্যালয়ে অভিভাবক, সুধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নোমান হোসেন।