শাহতলী মাদ্রাসার হাফেজদের মাঝে চাঁদপুর প্রেসক্লাবের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দেয়া কম্বল চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সহায়তায় পেল উত্তর শাহ্তলী দারুল আমান হাতেমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার অর্ধশত কোরআন হাফেজ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রামে অবস্থিত ওই মাদ্রাসায় কম্বল বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব এবং মাদ্রাসা পরিচলনা কমিটির সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা টেলিভিশন ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, দৈনিক মেঘনা বার্তার বার্তা সম্পাদক আনোয়ারুল হকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাও. কামাল হোসেন। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল আলম বাসেত পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান খান, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আফজাল হোসাইন, মো. আরিফ হোসেন, শাহ আলম খান মিরণ, পরিচালনা কমিটির সদস্য সাইফুল পাটওয়ারী, হান্নান গাজী প্রমুখ।

০২ ফেব্রুয়ারি, ২০২২।