শাহমাহমুদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) সকাল ১০টায় শাহমাহমুদপুর  ইউনিয়ন পরিষদের হলরুমে চলমান করোনাভাইরাস পরিস্থিতির আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার এবং রমজান মাস উপলক্ষে কর্মহীন, অসহায়, দুস্থ ব্যাক্তিদের নগদ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, ট্যাগ অফিসার সুমন দাস, ইউপি সচিব ফজলুল হক, ইউপি সদস্য নাজির হোসেন, আনোয়ার হোসেন খোকা, আবু সাঈদ, মহিলা সদস্য ফিরোজা বেগম, বিলকিস বেগম, পারুল বেগম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন।

 

১১ মে, ২০২১।