শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নান্টুর গণসংযোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাসুদুর রহমান নান্টু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়নের মোল্লার বাজার থেকে শুরু করে খায়ের মার্কেট, মধুর রোড, শতরূপা গুচ্ছগ্রাম, মহামায়া বাজার, পল্লীবিদ্যুৎ, জাফরবাড়িসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তার সমর্থিত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় তিনি তার সমর্থনে সবার কাছে দোয়া চান। শাহমাহমুদপুর ইউনিয়নের উন্নয়নের সার্বিকভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
০৮ সেপ্টেম্বর, ২০২১।