শাহমাহমুদপুর ইউপির পঞ্চবার্ষিকী উন্নয়ন ও বইয়ের মোড়ক উন্মোচন

ইউনিয়ন পরিষদের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে……..জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সরকারের প্রতিটি সেবাই এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারের উন্নয়নগুলো জনসাধারণকে জানাতে হবে। সাধারণ জনগণকে ইউনিয়ন পরিষদমুখী করতে হবে।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা জনগণের সেবা প্রদান করেন। তাই ইউনিয়ন পরিষদের অনেক গুরুত্ব ও দায়িত্ব রয়েছে। ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া বিভিন্ন ভাতাগুলো সঠিকভাবে বন্টন করে জনসাধারণের মাঝে দিতে হবে। ভাতার তালিকাগুলো যাচাই-বাছাই করে দিলে সঠিক ব্যাক্তি পাবে। কোন প্রকার স্বজনপ্রীতি হবে না। ইউনিয়ন পরিষদ তাদের কাজগুলো তালিকা করে এগিয়ে গেলে দেশের উন্নয়ন হবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হলে ইউনিয়নের সব মানুষকে নিয়ে আলোচনা করতে হবে। সবার সমন্বয়ে কাজ করলে উন্নয়নের গতিপথ দ্রুত প্রসারিত হবে। গ্রাম হবে শহর, শহরের সব সুবিধা এখন গ্রামে চলে আসছে। পরিকল্পনা নিয়ে করলে জনসাধারণের মঙ্গলে প্রতিটি কাজই আসবে। রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। শিক্ষার মান ভালো করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে এখন ভবন হয়েছে, মানসম্মত শিক্ষার দিকে নজর দিতে হবে। বিদ্যালয়গুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে। পঞ্চবার্ষিকী বিষয়গুলো ভালোভাবে প্রচার করতে হবে। ২০৪১ সালের মধ্য বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হবে।
রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে এ কথা বলেন।
শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টুর সভাপতিত্বে এবং ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক ওমর ফারুক দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ওয়ার্ড সদস্য সোহাগ হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, খন্দকার শাহিদুল ইসলাম মাহফুজ, শাহমাহমুদপুর ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাৎ হোসেন মিজি, মনিরুজ্জামান পাটওয়ারী, বিল্লাল খান, জিয়াউর রহমান তপদার, ইব্রাহীম তালুকদার, হাবিবুর রহমান, কবির হোসেন রনি, মহিলা সদস্য ফিরোজা বেগম, মুক্তা বেগম, লাকী আক্তার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. মো. সালাউদ্দিন।

৩০ জানুয়ারি, ২০২৩।