শাহরাস্তির দেবকরা ও ফটিকখিরা আমেনা স্মৃতি সপ্রাবির দ্বিতল ভবনের উদ্বোধন

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফটিকখিরা আমেনা স্মৃতি সপ্রাবির দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে ২টি সপ্রাবির নতুন দি¦তল ভবনের টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র দর্শন, এ দেশ ও মানুষের সামগ্রিক উন্নয়ন। সে লক্ষ্য তার যোগ্য গতিশীল নেতৃত্বে সব দুর্যোগ মোকাবেলা করে দেশ আজ উন্নয়নের গতিধারায় উপনীত হয়েছে। আগামিদিনে অনেক জায়গায় উন্নয়ন করার জায়গা খুঁজে পাওয়া যাবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. মমিন, দেবকরা সপ্রাবির সভাপতি ও মেহার দক্ষিণ ইউপির চেয়ারম্যান রুহুল আমিন, আমেনা স্মৃতি সপ্রাবির সভাপতি ও ফটিকখিরা এস এ বালিকা উবির সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খোকন, মেহার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, দেবকরা সপ্রাবির প্রধান শিক্ষক ইভা রাণী দে, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা আবদুল গফুর, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মাসুদ আলম, ঠিকাদার কামরুল ইসলাম, জাকিরুল ইসলাম জুনু প্রমুখ।
৩০ ডিসেম্বর, ২০২০।