শাহ্তলীতে অ্যাড. তাহের হোসেন রুশদীর মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর বাবা মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী শাহতলীতে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া, মাস্ক বিতরণ এবং এতিম ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য দুপুরের আপ্যায়ন আয়োজন করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় শাহ্তলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন মরহুমের ছোট ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সোহেল রুশদী বলেন, আজ এ দিনে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ওনার স্মরণসভা উদযাপন করা হয়েছে। উনার স্মরণসভায় উপস্থিতি দেখে আমি অভিভূত। আমি সবার কাছে কৃতজ্ঞ। আজ আমার বাবার ৩য় মৃত্যুবার্ষিকী। আজ দিনের শুরুতেই পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত ও স্মরণসভা পালন করা হয়েছে। এ উপলক্ষে শাহতলীর বিভিন্ন মাদরাসার এতিমসহ মাদরাসার অন্যান্য ছাত্রদের দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মো. শামছুল আলম চিশতী, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন, মতলব উত্তরের প্রাক্তন বিআরিডবি কর্মকর্তা সোলাইমান মুন্সি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজর প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, শাহমাহমুদপর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সফিক কারী, সাবেক ছাত্রনেতা মো. আবুল হাশেম রুশদী, মরহুমের বড় ছেলে বগুড়া হোটেল মম ইন’র ম্যানেজার মো. রুবেল রুশদী, ঢাকা শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান মুন্সি, ব্যবসায়ী মো. নুরুল হক মুন্সি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সোহরাব হোসেন, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো. নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদ মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী।
দোয়া অনুষ্ঠান শেষে শাহতলী কামিল মাদরাসায় মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলীস্থ বিভিন্ন এতিমখানা ও মাদরাসার এতিম ছাত্রসহ অন্যান্য ছাত্রদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

০৫ জুলাই, ২০২১।