শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ

ডা. দীপু মনির পরিবারকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছে স্বাধীনতা বিরোধী চক্র

সাহেদ হোসেন দিপু
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৩ বছরের ইতিহাসে যার কাজে বিন্দুমাত্র দুর্নীতির অবকাশ নেই। তাঁকে ও তার পরিবারকে নিয়ে আজ মিথ্যাচারে লিপ্ত হয়েছে স্বাধীনতা বিরোধী একটি চক্র। ডা. দীপু মনির বিরুদ্ধে মিথ্যাচার কখনোই মেনে নেওয়া হবে না। যুগে যুগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সৃষ্টি হয় না। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দেব। মিথ্যাচারকারীরা জনসম্মুখে তাদের বক্তব্য ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একটার পর একটা কর্মসূচি ঘোষণা করা হবে।
উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, প্রয়োজনে হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গণআন্দোলন গড়ে তোলা হবে।
গত শুক্রবার বাদ আছর আলগী উত্তর ইউনিয়নে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম সোহেল, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মজিব উল্লাহ মানিক প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আমাতুল্লাহ বরকন্দাজ, সাবেক ইউপি সদস্য মো. কালু গাজী, মো. আলমগীর তহসিলদার, ইউপি সদস্য মো. ফারুকুল ইসলাম, মো. আ. মতিন বেপারী, মো. মিন্টু পাটওয়ারী, উপজেলা যুবলীগ নেতা মো. মনির হোসেন, হাফেজ ছৈয়াল, অপু পাটোয়ারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

৩০ জানুয়ারি, ২০২২।