শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সকল মসজিদে দোয়া ও ৩টি এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাদজুমা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সব মসজিদে মিলাদ ও দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
১৩ ডিসেম্বর, ২০২০।