শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কাল চাঁদপুর আসছেন


স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি কাল চাঁদপুর আসছেন। তিনি আগামিকাল শনিবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল ১০টায় চাঁদপুর জেলা সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এক্সটেনশন ভবনের উদ্বোধন করবেন। বেলা ১১টায় ষোলঘর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৫টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।