স্টাফ রিপোর্টার
১ দিনের সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। আগামি শুক্রবার সকলা ৬টায় সড়ক পথে ঢাকা হতে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা করবেন। সকাল সাড়ে ৮টায় বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও ল্যাপটপ হস্তান্তর করবেন। সকাল সাড়ে ১০টায় পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ হস্তান্তর করবেন। সকাল সাড়ে ১০টায় পুরাণবাজার ডিগ্রি কলেজের ৭ই মার্চের চত্বর, অনিবার্ণ উত্তরাধিকার শহীদ মিনারের উদ্বোধন এবং স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত ফেমিলি ডে প্রোগ্রামে যোগদান করবেন। দুপুর ২টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন। বিকেল ৫টায় ঢাকা ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এর প্রোগ্রামে যোগদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২৫ নভেম্বর, ২০২১।
