এস এম সোহেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। অনেক মূল্য দিয়ে কিনা আমাদের স্বাধীনতা। ৭৫ সালে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাকে হত্যা করেছিলো। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। বঙ্গবন্ধুর হত্যার ৬ বছর পর তাঁরই সুযোগ্য কন্যা দেশে ফিরে আসেন। লাখ-লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেই ঘাতকরা ক্ষান্ত হয়নি, বিভিন্ন রকম ষড়যন্ত্র এখনো করছে।
তিনি আরো বলেন, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ। আজ দেশ তাঁরই নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্যে। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের নেতৃত্ব এদেশের সব মানুষের উন্নয়ন হবে। ত্যাগেই আনন্দ, ভোগে আনন্দ নাই। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা আমরা সবাই কর্মী। যে পরাশক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো সেই পরাশক্তি আবার দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমাদের দায়িত্ব দেয়া হয়েছে দলকে সঠিকভাবে পরিচালনা করতে। যে জায়গায় ব্যত্যয় হবে সে জায়গাকে ঠিক করে দিতে হবে। আমরা ন্যায়ের কথা বলি, আদর্শের কথা বলি। জেলা আওয়ামী লীগের আদর্শকে বাস্তবায়ন করতে আমরা ঐক্যবদ্ধ। আজকের এইদিনে জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঐক্যের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর হত্যার এবং নিরীহ মানুষের হত্যার বিচার করবো। আমরা আওয়ামী লীগ গণতন্ত্রের বাইরে আওয়ামী লীগ নড়বে না, নড়েও না। দল করলে দলের আদর্শকে মানতে হবে। ন্যায়ের পক্ষে থাকবে আওয়ামী লীগ, অন্যায়ের বিপক্ষে থাকবে আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের আদর্শ। ঐক্যের মাধ্যমে আমরা দলকে সুসংগঠিত করতে চাই। শেখ হাসিনা, নৌকার কোন বিকল্প নাই। আমরা জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা যেমন ১৭ মে ঐক্যের ডাক দিয়েছিরেন সেই ঐক্য নিয়েই আমরা এগিযে যাবো।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, ইঞ্জি. আ. রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবর, জেলা মৎসজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদরুন্নাহার ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান প্রধানীয়া, মহিলা আওয়ামী লীগের পক্ষে রেনু বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মশালা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, কৃষক লীগের পক্ষে আব্দুল হান্নান সবুজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার, কাজী পায়েল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল মঞ্জু মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেহমান বাদলসহ আরো অনেকে।
আলোচনা সভা আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।
১৮ মে, ২০২৩।
