স্টাফ রিপোর্টার
১৯৭৫ সালের ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ বিভিন্ন
কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট দিবসের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা পরিষদে স্থাপিত প্রতিকৃতিতে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
পরবর্তীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আ. রব ভূঁইয়া, মঞ্জুর আহমেদ মঞ্জু, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়াজী, জেলা পরিষদ প্রকৌশলী এসএম ইকবাল হোসেন, হিসাররক্ষক মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মিজানুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
বঙ্গবন্ধুসহ ‘৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন জেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি মাও. মো. মুনির হোসেন।
১৭ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শোক দিবসে চাঁদপুর জেলা পরিষদের নানা কর্মসূচি পালিত
