
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিটি রোডের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকার মঙ্গলবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন মিয়াজীর পরিচালনায় বিকেলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, মতলব পৌরসভা মেয়র আওলাদ হোসেন লিটন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক এজিএস নূরুল হায়দার সংগ্রাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, মানিক চন্দ্র রায়, আনোয়ার হোসেন, রোকন মিজি, নাছির বেপারী, ছাত্র নেতা রাসেল আখন্দ, অপু কুমার বিশ্বাস, হাবিব, রাকিবসহ অন্যান্যরা।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
