সদর উপজেলা আ.লীগের শোক


চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ বিল্লাল আখন্দ গতকাল দুপুর দেড়টায় ঢাকাস্থ আল-মানার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। তার অকাল মৃত্যুতে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত ও ব্যাথিত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।