স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

এবং পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম সফিকুর রহমান ভূঁইয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহিন। শনিবার (১৩ মার্চ) বাদ আছর চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে পৌর কবরস্থানে মরহুম সফিকুর রহমান ভূঁইয়ার কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারতের আগে মাহবুবুর রহমান শাহিন নিজে সূরা ইয়াছিন তিলওয়াত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহানুর বেপারী শানু, সাবেক যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী নজরুল ইসলাম সোহেল, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি জনি, আবু আহম্মেদ মোল্লা, আলিফ ইব্রাহিম খুকু, জুয়েল পাঠান, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন গাজী, সাবেক জাসাস নেতা আজাদ হোসেন, পাবেল, মহসিন, ছাত্রনেতা জনিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে তিনি মরহুম সফিকুর রহমান ভূঁইয়ার বাড়িতে যান। তার পরিবারের খোঁজখবর নেন।
উল্লেখ্য, মরহুম সফিকুর রহমান ভূঁইয়া গত বছরের ১৩ মার্চ আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। চাঁদপুর হাসান আলী মাঠে তার স্মরণকালের বৃহৎ জানাযা অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ, ২০২১।
