স্টাফ রিপোর্টার
চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক মেঘনা বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আনোয়ারুল হকের বাবা অ্যাড. শামছুল হক মারা গেছেন। গতকাল রোববার দুপুর ২টার দিকে তিনি তার চেম্বার থেকে বাসায় ফেরার পর অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক শহরের বেলভিউ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাড. শামছুল হক চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী। তার মৃত্যুতে আইনজীবী সমাজে শোকে ছায়া নেমে আসে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন প্রমুখ।
তারা গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত সাংবাদিক আনোয়ারের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজ সোমবার সকাল ৯টায় মরহুমের জন্মস্থান ফরিদগঞ্জের পশ্চিম রুপসা আকবর আলী বেপারী বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক আনোয়ারুল হকের বাবা অ্যাড. শামছুল হক আর নেই
Post navigation
