স্টাফ রিপোর্টার
আজ ৮ আগস্ট চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে
চাঁদপুর প্রেসক্লাব ও দৈনিক চাঁদপুর দর্পণের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আজ বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়ার।
চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ দৈনিক চাঁদপুর দর্পণের সকল কর্মকর্তা, সকল উপজেলার অফিস প্রধানসহ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধিসহ সকল শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী।
০৭ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া
