সাংবাদিক মুনাওয়ার কাননের বাবার দাফন সম্পন্ন

চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন ফোরামের শোক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও প্রকাশক এবং মাই টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কাননের বাবা মো. শামছুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি শনিবার (১ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে মৃত্যুবরণ করেন।
তিনি কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গত রোববার সকাল ১০টায় নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা পড়ান মরহুমের ভাতিজা হাফেজ মাও. জাকারিয়া। জানাযার আগে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মরহুমের বড় ছেলে মুনাওয়ার কানন।
জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, এনটিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান খান, মোহনা টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, ফোকাস মোহনা সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, দৈনিক মতলবের আলোর সহ-সম্পাদক অভিজিত রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুর প্রেসক্লাবের শোক : সাংবাদিক মুনাওয়ার কাননের বাবার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক : সাংবাদিক মুনাওয়ার কাননের বাবার মৃত্যুতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

৪ মে, ২০২১।