স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শহীদ পাটোয়ারীর বড় বোন সবুজান বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………. রাজেউন)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকাস্থ ইবনেসিনা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের করবন্দ উত্তর গ্রামের পাটোয়ারী বাড়িতে গতকাল বাদআছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমা সবুজান বেগম গত ১১ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে চাঁদপুরের বেলভিউ হসপিটালে ভর্তি হয়। এরপর দিন ১২ ফেব্রুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ব্রেন স্ট্রোক করেন। সাথে সাথে বেলভিউ হসপিটালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করলে কল্যাণপুর ইবনেসিনা প্রাইভেট হাসপাতালে আইসিউতে ভর্তি হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল ভোরে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।
