প্রেস বিজ্ঞপ্তি
শাহরাস্তিতে শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূইয়ার শ্বশুর হাজি আব্দুর রেজ্জাক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন।
গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে তিনি সুচিপাড়া বাজারের জামে মসজিদে এশার নামাজ আদায় করে মাথা ঘুরে পড়ে যান। ওই সময় স্থানীয় মুসল্লিরা পানের পাইকারির বিশিষ্ট ব্যবসায়ী রেজ্জাককে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ির আঙ্গিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ঢাকা জজ কোটের অ্যাড. কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, বাংলাভিশনের কাতার প্রতিনিধি আবু ইউসুফ পাটোয়ারী লিংকন, পল্লী বিদ্যুতের ডিরেক্টর সেলিমসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
হাজি আব্দুর রেজ্জাকের মৃত্যুতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সুচিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবার যেন এ শোক সইতে পারে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করে সমবেদনা জানিয়েছেন।
০৩ ডিসেম্বর, ২০২০।
