স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় সাপ্তাহিক পত্রিকার মধ্যে অন্যতম ‘চাঁদপুর কাগজ’ ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করেছে। ২০০৫ সালের ২৭ নভেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছেন সাংবাদিক মুনাওয়ার কানন।
দীর্ঘ এক যুগেরও অধিক সময়ে সাপ্তাহিক চাঁদপুর কাগজের পথ চলায় পাঠক, বিজ্ঞাপন দাতাসহ সকল শ্রেনী পেশার লোকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সম্পাদক ও প্রকাশক। আগামি দিনে পত্রিকাটি যেন জেলাবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারে সেই কামনা করেছেন তিনি।
এছাড়া পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সহকর্মীসহ সুধীবৃন্দ।
২৯ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাপ্তাহিক চাঁদপুর কাগজের ১৬ বছরে পদার্পণ
