স্টাফ রিপোর্টার
চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক শপথ-এর একবছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে ঘরোয়া পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ষপূর্তির কেক কাটেন সাপ্তাহিক শপথ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মুহাম্মদ ফরিদ হাসান, বাংলা টিভি ও দৈনিক মানবজমিনের চাঁদপুর জেলা প্রতিনিধি মোরশেদ আলম, সামাজিক সংগঠন চাঁদমুখ-এর সাধারণ সম্পাদক এইচএম জাকির, শিক্ষক ইকবাল হোসেন, শপথ পরিবারের সদস্য বিল্লাল ঢালী, নজরুল ইসলাম আতিক, ইকবাল পাটোয়ারী, বিশাল দাস, আতিকুর রহমান রুবেল, নজির আহমেদ প্রমুখ।
২৭ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাপ্তাহিক শপথ-এর বর্ষপূর্তি উদযাপন
