নূরে আলম খান
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ হারুন অর রশিদ খানের বড় ছেলে আলহাজ মমিনুল হক খান বাবু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। তিনি ৩ ভাই, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে খেরুদিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে তার বাবা মৃত আলহাজ হারুন রশিদ খানের কবরের পাশে দাফন করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আলহাজ মুমিনুল হক খান বাবু তার পিতা মৃত আলহাজ হারুন অর রশিদ খান চাঁদপুর-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য থাকা অবস্থায় গরিব-দুঃখী মানুষের পাশে থেকে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে সাহায্য করেছেন। তেমনি আলহাজ মুমিনুল হক খান বাবু অসহায় গরিব-দুঃখী মানুষকে সব সময় সাহায্য করতেন। আলহাজ মুমিনুল হক খান বাবুর মৃত্যুতে তাহার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত্যুর আগে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন সফরমালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
তার চাচা আব্দুল আজিজ খান দুদু বলেন, আমার ভাতিজা আলহাজ মুমিনুল হক বাবু মৃত্যুবরণ করায় আমরা পরিবারবর্গের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২২।
