স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. বাহার উদ্দিনের চেহলাম উপলক্ষে রোববার (৩০ অক্টোবর) চাঁদপুরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত বন্ধুবৎসল মো. বাহার উদ্দিন গত ২০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বাহার মা, ১ ভাই, ২ বোন, স্ত্রী ও সন্তান রেখে গেছেন।
২০ সেপ্টেম্বর বাদএশা বাসস্ট্যান্ড গৌর-এ-গরীবা জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বাসস্ট্যান্ড কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
৩১ অক্টোবর, ২০২২।
