স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বৃহত্তর কুমিল্লা সমিতি উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব যান। সেখানে বৃহত্তর কুমিল্লা সমিতি সৌদি আরবের জেদ্দায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করলে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেন তারা।
বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন সরকারের পরিচালনায় জেদ্দার সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সব বাংলাদেশী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধন্যবাদ জানান।
০৮ এপ্রিল, ২০২৩।
