পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা সদরের দক্ষিণ নলূয়া বাইপাস সড়ক সংলগ্নে অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় একাডেমি মিলনায়তনে মিলাদ মাহ্ফিলের আগে সংক্ষিপ্ত আলোচনসভা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রিন্সিপাল রাধেশ্যাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও একাডেমির প্রধান উপদেষ্টা কবি, সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তানভীর হাসান, পিআইও অফিসের সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মো. আবু সাইদ, একাডেমির উপদেষ্টা ও ইল্শেপাড়ের মতলব দক্ষিণ ব্যুরো প্রধান মাহ্ফুজ মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল জাহান শাওলিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক ফরহাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শামীম হাসান মাহ্বুব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র শাহ্রিয়ার ইকবাল জিহাদ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাকসুদুল ইসলাম রাজু। সবশেষে শিক্ষক এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
