স্বেচ্ছাসেবী দিবস ও বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

শাহ্ আলম খান
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস-২০২০ ও বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান কামরুল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসানউল্লাহ, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল।
বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হালিমাতুজ সাদি, অর্থ সম্পাদক ইসরাত জাহান মিলি।
সভায় করোনাকালীন সময় সামাজিক, মানবিক সহায়তা কর্মকান্ডের জন্য কিইউআরসি, ফ্রন্টলাইন যোদ্ধা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল, রক্তদানে পুরাণবাজার ডিগ্রি কলেজ ও প্রভাতী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
০৬ ডিসেম্বর, ২০২০।