স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা

আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে
…….জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ শ্লোগানে নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসন, চাঁদপুর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সবাই মিলে প্রধানমন্ত্রীর ঘোষিত পদক্ষেপ বাস্তবায়ন করতে কাজ করতে হবে। এখন আর কোনো মানুষ না খেয়ে থাকতে হয় না। অর্থাৎ আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তবে খাদ্য নিরাপদতা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমরা খাবার শেষে অতিরিক্ত খাবার ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু ঠিক নয়। আমাদের এগুলো হলো অসচেতনতা। তিনি বলেন, মুরগি কিন্তু ডিম পরিষ্কার জায়গায় পাড়ে না। বাজার থেকে সেই ডিম কিনে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। খাবারও সেখানে রাখি-এটা মোটেও ঠিক নয়। যেখানে সেখানে পলিথিন ফেলে আমরা পরিবেশের দূষণ করছি। আমাদেরকে আরো সচেতন হতে হবে। পরিবেশ দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ হচ্ছে আমাদের বড় সমস্যা। পলিথিনেই পরিবেশ বেশি দূষণ করছে।
কর্মশালায় মুক্ত আলোচনা পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, পুরাণবাজার ডিগ্রি কলেজর অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, বর্তমান সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও মির্জা জাকির, সনাক চাঁদপুরের সভাপতি রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, এখন টিভির চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম মনির, এনজিও কর্মকর্তা পিএম বিল্লাল হোসেন, সদর উপজেলা প্রোগ্রামার হারুনুর রশীদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুজ্জামান, ইফার উপ-পরিচালক মো. রুহুল আমিন, যুব উন্নয়নের উপ-পরিচালক আবেদ শাহ, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের এসএস মাহবুব রশীদ, ডিবিসি চাঁদপুর প্রতিনিধি আতিকুল ইসলাম নজরুল প্রমুখ।
জেলা নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান মূল বিষয়ের ওপর উপস্থাপনা তুলে ধরেন। যেটি অংশগ্রহণকারী সবাই মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেন।

২২ জুন, ২০২৩।