হরিণা নৌ-পুলিশের অভিযানে জাল-জাটকাসহ আটক ৯

স্টাফ রিপোর্টার
চাঁদপুর হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি জাটকা মাছসহ ৯ জন জেলেকে আটক করেছে। সোমবার (৮ মার্চ) সকালে চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম হোসেনের নেতৃত্বে এএসআই শহিদুল ও আক্কাস আলী হরিণা নৌ সীমানা মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের জাটকাসহ আটক করে।
অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে অপরাধে জাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদের শেখ (২৮), জসিম শেখ (২৭), আনোয়ার শেখ (২০), মোহাম্মদ হামিম(১৯), সাদ্দাম হোসেন শেখ (২৪) আরিফ ঢালী (২০) আনছার খান (৩৫) সহ ৯ জনকে আটক করে নৌ-পুলিশ।
নৌ পুলিশ নদীতে অভিযান কালে এ সময় মোহাম্মদ হামিম নামে এক জেলে নদীতে পড়ে ইঞ্জিনের পাখার সাথে লেগে গিয়ে গুরুতর আহত হয়। আহত জেলে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে পুলিশ পাহারায় ভর্তি রয়েছে।
চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরায় ৯ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জাটকা নিধন বন্ধে আমাদের নৌ-পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। যাত্রীবাহী লঞ্চে নৌ-পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।
০৯ মার্চ, ২০২১।