কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে গ্রামের মানুষ হাতের কাছেই সুচিকিৎসা পাচ্ছে…..চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী
সাহেদ হোসেন দিপু
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়িত ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকসমূহে করোনা আক্রান্ত রোগীদের সঠিক ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের মেডিকেল সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) বেলা ১২টায় মেডিকেল সরাঞ্জম বিতরণ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারস্যান মো. নূর হোসেন পাটোয়ারী।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল সোনার বাংলাদেশ গড়া। তার সাথে চিকিৎসা সেবা মানুষের দারপ্রান্তে পৌঁছে দেয়া ছিল তার স্বপ্ন। তারই কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কাজ করছে। সে লক্ষ্যে তিনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করেছেন। এ ক্লিনিকগুলোর মাধ্যমে গ্রাম-মহল্লার মানুষজন হাতের কাছেই সু-চিকিৎসা পাচ্ছে।
তিনি আরো বলেন, আপনারা এ করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ক্লিনিকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, এখানে ডা. দীপু মনি এমপির সহযোগিতায় ৫০ শয্যা হসপিটালের কাজ চলমান রয়েছে। কাজটি যখন শেষ হবে হাইমচরবাসী আরও সুন্দর ভাবে সেবা পাবে। আমরা উপজেলা পরিষদের উদ্যোগে জাইকার অর্থায়নে ১১ লাখ টাকার উপরে চিকিৎসা সামগ্রী পৌছে দিয়েছি। আগামি দিনে আপনাদের সেবা মানুষজনের দারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১টি ক্লিনিকে এ সামগ্রী যাচ্ছে। গ্রাম-মহল্লার মানুষজনের মাঝে স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার লক্ষ্যে যে কোন সহযোগিতায় উপজেলা পরিষদ আপনাদের পাশে আছে।
সভায় আরো বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ, ইউজিডিপি প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) শেখ মো, হারুনুর রশীদ হীরা। সভায় উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
০৬ জুলাই, ২০২১।
