হাইমচরে আতিক পাটওয়ারীর আয়োজনে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া 

 

জাতীয় শোক দিবসে

 

সাহেদ হোসেন দিপু

জাতীয় শোক দিবস উপলক্ষে হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারীর আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ আগস্ট বাদ জোহর গাজির বাজার শাহী জামে মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের এই দিনের কালরাতে হত্যা করা হয়। আজ জাতির জনকের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে প্রতি বছরের মতো এবছরও এ গাজির বাজার জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে আসছি। আপনারা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন। আপনারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহপাক যেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাজির বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মো. শামসুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মজিব খাঁন, যুবলীগ নেতা মোশারফ  হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা ফারুক গাজি, স্থানীয় মুসল্লি হাজি মোক্তার আহমেদ গাজি, আলহাজ আইয়ূব আলি গাজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

এছাড়া আতিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে কমলাপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদ, নজির খান জামে মসজিদসহ উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন মসজিদে মিলাদ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

১৭ আগস্ট, ২০২১।