
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার দুপুর ১টায় তিনি মনোনয়ন প্রত্যাহার নিয়ে হাইমচরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেসক্লাবে মতবিনিময় সভা করেন।
প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ. রহমানের পরিচালনায় আতিকুর রহমান পাটওয়ারী বলেন, আমি আওয়ামী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। দলের সুদিন-দুর্দিন সবসময়ই আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। হাইমচরের হাজারো নেতাকর্মীর ভালবাসায় আমি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি আস্থা রেখেই নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে আমি আমার মনোনয়ন প্রত্র প্রত্যাহার করে নিয়েছি। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমার অভিভাবক চাঁদপুর-হাইমচরের উন্নয়নের রুপকার ডা. দীপু মনি এমপি আমাকে যখন যে সিদ্ধান্ত দিবেন আমি তা অক্ষরে-অক্ষরে পালন করবো।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা নাজিউর রহমান গাজী, সোহাগ মাঝি, ছাত্রলীগ সাধরাণ সম্পাদক নজরুল ইসলাম রনি, প্রচার সম্পাদক গাজী সুজনসহ হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় জাতীয় পত্রিকার প্রতিনিধিরা।
