উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে
হাইমচর ব্যুরো
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মতবিনিময় সভা করেছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব কমলাপুর ছৈয়াল বাড়ি মসজিদ মাঠে অনুষ্ঠিত মত বিনিময় সভায় স্থানীয় সমাজসেবক আ. রহিম ছৈয়ালের সভাপতিত্বে ও ইউপি সদস্য আলমগীর তহবিলদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মো. আতিকুর রহমান পাটওয়ারী বলেন, আমি হাইমচরবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। সরকারের উন্নয়নগুলো তৃণমূলে পৌঁছে দিতে আমি রাজনৈতিক কর্মী হয়ে কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মাধ্যমে আজ হাইমচরের সর্বত্রে ব্যাপক উন্নয়ন হ”েচ্ছ।
তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে যোগ্য নেতৃত্ব না থাকলে উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগের ক্লীন ইমেজের নেতা হিসেবে এবং দলের কর্মীবান্ধব নেতা হিসেবে আমি আল্লাহর রহমতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাবো, ইনশাআল্লাহ। আমাকে আপনাদের সন্তান মনে করে সবাই আমার জন্য কাজ করবেন এবং দোয়া করবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় মোক্তার আহম্মেদ পাটওয়ারী, ইব্রাহিম বেপারী, মাও. নেছার আহম্মেদ, শাহাদাত ছৈয়াল, রাজু পাটওয়ারী, মাও. আবুল হোসেন, কাবিল ছৈয়াল, মোক্তার বেপারী প্রমুখ।
