হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার মানবকল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন নবীন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও সংগঠনের প্রধান উপদেষ্টা
স্পেন প্রবাসী হোসাইন মিয়া ভুট্টোর সার্বিক সহযোগীতায় শীতার্ত প্রতিবেশীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় বাজাপ্তী আরএম হাইস্কুল এর সভাকক্ষে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বিশিষ্ট সমাজসেবক ও বাজাপ্তী আরএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মো. রাসেল আহমেদ গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজাপ্তী আরএম হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ মান্নান শিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা স্পেন প্রবাসী হোসাইন মিয়া ভুট্টোর সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
৬ জানুয়ারি, ২০২১।
