
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন পাটওয়ারী। গত বৃহস্পতিবার ভোর হতে শুরু করে মধ্যরাত পর্যন্ত উপজেলার চরভাঙ্গা, উত্তর আলগী, ভিঙ্গুলিয়া, আনন্দ বাজার, মহজমপুর এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ এবং নারী সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, উন্নয়নের মার্কা নৌকা, হাইমচরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। ডা. দীপু মনি এমপির হাত ধরেই হাইমচরের মেঘনার ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণসহ সর্বক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। তাই চলমান উন্নয়নকে গতিশীল রাখতে আগামি ১৩ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানের অনুরোধ জানান তিনি।
এসময় নুর হোসেন পাটওয়ারীর সাথে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
