মো. সাইফুল ইসলাম
হাইমচর উপজেলায় ৪ দিন ধরে সৌদি আরব প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শারমিন আক্তার উপজেলার আলগী উত্তর ইউনিয়ন মৃত মো. রহমান মিজির ছেলে সৌদি আরব প্রবাসী মো. ইমান হোসেনের স্ত্রী। গত ৫ জুন ইমান হোসেনের বড় ভাই আ. কাদের মিজি বাদী হয়ে নিখোঁজের ঘটনায় হাইমচর থানায় একটি সাধারণ ডায়রি (নং ১৫৭) করেন।
জানা যায়, ২০১৫ সালে ৩ লাখ টাকা দেন মোহরানায় মো. ইমান হোসেনের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের সাবেক মেম্বার মো. খালেক জমাদারের মেয়ে শারমিন আক্তারের। ৬ বছরের দাম্পত্য জীবনে তাদের আহাম্মদ নামে ৬ বছর নামে একটি ছেলে রয়েছে। স্ত্রী ও সন্তানদের পরিবারের কাছে রেখে পরিবারের আয় উন্নতির প্রয়োজনে সৌদি আরব যান ইমান হোসেন। গত ২ জুন সন্তান আহাম্মেদকে সাথে নিয়ে স্থানীয় আলগী বাজারে ব্যাংকে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি শারমিন।
প্রবাসী ইমান হোসেনের বড় ভাই কাদের মিজি জানান, আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার আমার ভাতিজা আহাম্মদকে নিয়ে গত বুধবার স্থানীয় আলগী বাজারে ব্যাংকে যাবার জন্য বাড়ি থেকে রওনা হয়ে। দিনশেষে রাত হলে ও বাড়ি ফেরেনি। এমতাবস্থায় বাড়ি ফিরে না আসায় তাদের সন্ধানে হাইমচর থানায় আমি বাদী হয়ে একটি জিডি করি।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। নিখোঁজ শারমিন আক্তারের অবস্থান নিশ্চিত করতে ও উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
০৭ জুন, ২০২১।
