
সাহেদ হোসেন দিপু
হাইমচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ইসলামী ফাউন্ডেশন এবং উপজেলা যুবলীগ পৃথকভাবে এ জন্ম শতবার্ষিকী উদযাপন করেন।
গত মঙ্গলবার প্রথমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৭টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ৯টায় আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ আমরা মায়ের ভাষায় স্বাধীনভাবে কথা কলতে পারি। আমাদের অধিকারের কথা বলতে পারি। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার স¦প্নের সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন। বাবার স্বপ্নকে বুকে লালন করে দেশকে আজ উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কথা চিন্তা করে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে একেবারেই সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছেন। বাবার জন্মদিনের অনুষ্ঠানের চাইতে এদেশের মানুষের সুস্বাস্থ্যকে প্রাধান্য দিয়েছেন তিনি। করোনা ভাইরাসের কারনে সারা বাংলাদেশের কর্মসূচিকে তিনি সংক্ষিপ্ত আকারে পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান মিয়া, সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, এমএ বাশার, যুগ্ম-সম্পাদক লোকমান মাস্টার, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, হাবিবুর রহমান গাজী, শাহাদাত সরকার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, আতিকুর রহমান পাটওয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া খান, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল হোসেন আখন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি প্রমুখ।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং গাছের চারা রোপণের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপন করা হয়।
সকাল ১১টায় হাইমচর স্বাস্থ্য কমেপ্লক্সের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও আ. রহমান রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। পরে প্রধান অতিথি মুজিববর্ষ উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমেপ্লক্সের আইসোলেশন কর্নারের উদ্বোধন করেন। এছাড়া উপজেলা যুবলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়েছে।
সকাল ১১টায় রব ম্যানশনে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সদস্য ওমর ফারুক পলাশের পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য মো. জুয়েল মৃধা, আ. মতিন মুন্সি, পারভেজ হাওলাদার, কাউছার বেপারী প্রমুখ।
