হাইমচর ব্যুরো
হাইমচরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী খামারের আরডিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ে ৬ জন মৎস্য চাষির মাঝে এসব মাছ চাষের উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সজিব ও হাফিজ আহমেদ ও মৎস্য চাষি প্রদর্শনী আরডি দলনেতাসহ কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন ইউনিয়নে স্থাপিত প্রদর্শনী খামার আরডিরা হলেন- কার্প মিশ্র চাষ আরডি প্রদর্শনী আরডি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমের স্বামী আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের টেলু ভূঁইয়া, ভিঙ্গুলিয়া গ্রামের মাহবুবুর রহমান, পাবদা/গুলসা টেংরা চাষ আরডি প্রদর্শনী লামচরি গ্রামের মো. রিয়াদ হোসেন (রহমান), পাঙ্গাস কার্প মিশ্র চাষ আরডি প্রদর্শনী নীলকমল ইউনিয়নের শেখ কান্দি গ্রামের বাচ্চু সরকার, আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্বচরকৃষ্ণপুর গ্রামের মো. হাফেজ আহমেদ, শিং মাছ চাষ আরডি প্রদর্শনী চরভৈরবী ইউনিয়নের পাড়াবগুলা গ্রামের জসিম উদ্দিন।
২৫ মে, ২০২১।
