হাইমচর ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে হাইমচর উপজেলা যুবদল রাজপথে সব আন্দোলন-সংগ্রামে অংশ নেবে।
তারা আরো বলেন, দেশরক্ষায় বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ কারাগার থেকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনতে হবে। হাইমচর উপজেলা যুবদল এক ও অভিন্ন হয়ে কাজ করবে।
সভায় উপজেলা যুবদল সভাপতি আজিজুল হক বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির মাঝির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম মহিবুল্লাহ, যুগ্ম-সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ কোতয়াল, উপজেলা যুবদল সহ-সভাপতি খলিলুর রহমান পাটওয়ারী, সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক মো. মনির সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন, আলগী উত্তর ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি জিএম আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. জহির মিয়াজি, উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আখন, চরভৈরবী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বাবু, কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন, দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ কোতয়াল, উত্তর আলগী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো. জসিম গাজি।
এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবার মাঝে বিতরণ করেন।
