হাইমচরে সুজিত রায় নন্দীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

হাইমচর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্রটা সবার। এখানে আমরা বাঙালি এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলে এ বাংলাদেশ এবং আমরা সবাই মিলেই এই বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। সবাই মিলেই এই দেশটাকে আমরা গড়ে তুলছি।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে সুজিত রায় নন্দী হাইমচর উপজেলার বিভিন্ন মন্দিরে সারদীয় দুর্গোৎসবে অসহায় দিনমজুর পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ও পরিদর্শন শেষে বক্তব্যে এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী আরো বলেন, অতীতে আমরা দেখেছি কোথাও নিপীড়ন হয়েছে। কখনো কখনো দেখেছি কোন অপশক্তি ছত্রছায়ায় রাষ্ট্রীয়ভাবে বৈষম্য করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ ধর্মে ধর্মে বৈষম্য করা রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ নেই। বরং রাষ্ট্র নিশ্চিত করে চেষ্টা করছে সব ক্ষেত্রে কোন বৈষম্য না থাকে।
অতএব আমরা সবাই মিলে একযোগে উৎসব পালন করবো আনন্দের মধ্যে দিয়ে এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব। শেখ হাসিনা সরকারের আমলেই হাইমচরের নদীর বাঁধসহ রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মন্দিরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী হাইমচর উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির, কমলাপুর দেওয়ান মন্দির, চরভৈরবী ইউনিয়নের পূজামণ্ডপ, পূর্ণব্রম্ম হরিচাঁদ ঠাকুরের আশ্রম, দুর্গাশরণম, চরভাঙ্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং পরিদর্শনকৃত পূজাম-প কমিটির সাথে মতবিনিময় সভা শেষে সারদীয় দুর্গোৎসবে অসহায় দিনমজুর পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোস কুমার মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডর বারেক বকাউল, হাফিজ পাটওয়ারী, মো. সিরাজ পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আ. মালেক আখন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আ. ছাত্তার গাজী, সাবেক ছাত্রনেতা ফখরুল উদ্দিন আলী আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম লিটন সিকদার, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, ছাত্রলীগ নেতা বাবু জমাদার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল পেদা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদারসহ হাইমচর উপজেলা বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

০৫ অক্টোবর, ২০২২।