হাইমচর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হাইমচর প্রেসক্লাবের কার্যক্রম বরাবরের মতই প্রশংসনীয়
……….. নূর হোসেন পাটওয়ারী

হাইমচর ব্যুরো
হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে রিক্সাচালক ও ইজিবাইক চালক, প্রতিবন্ধী ও অসহায় মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য মো. নূর হোসেন পাটওয়ারী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি হাইমচর প্রেসক্লাব সামাজিক এবং মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। এটা নিঃসন্দেহে প্রসংশনীয় উদ্যোগ। আমি হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দের এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানাই। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
কম্বল পেয়ে রিকশাচালক জাফর গাজী বলেন, গত কয়দিনের প্রচন্ড শীতে আমার পরিবার অনেক কষ্ট পেয়েছে। হাইমচর প্রেসক্লাব আজ কম্বল দিছে। পরিবার-পরিজন নিয়ে শীতের কষ্ট কিছুটা কমবে।
কম্বল পেয়ে আবেগাপ্লুত ফাতেমা বলেন, ছোট ছোট ২টা বাচ্চা নিয়ে এই শীতে অনেক কষ্ট করছি। এখন থেকে আর শীতে কষ্ট করতে হবে না। যারা আজ এই কম্বলটা দিলো আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর থানা আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানিয়া ও গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, সাহিত্য সম্পাদক খন্দকার সবুজ, ক্রীড়া সম্পাদক কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য আবু তাহের সরদার, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, শরীফ হাওলাদার, নয়ন পাটওয়ারী, হোসেন গাজীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

০২ ফেব্রুয়ারি, ২০২২।