শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
……..নূর হোসেন পাটওয়ারী

সাহেদ হোসেন দিপু
হাইমচরে বর্ডারপোল এলাকায় প্রতিষ্ঠিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুর ১টায় বর্ণমালা একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল মিয়া বতু বেপারীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহতাছিম বিল্লাহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপশি শরীরকে সুস্থ রাখতে প্রত্যেকটি ছেলে মেয়েকে খেলাধুলায় অংশ নেয়া প্রয়োজন। শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষায় গড়ে তুলতে এ শিক্ষা প্রতিষ্ঠানেও আমার এবং উপজেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা আমাকের ভোট দিয়েছেন বলে আজ আমি এখানে আসতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা ডা. দীপু মনির সহযোগিতা নিয়ে উপজেলা পরিষদ থেকে আপনাদের ঘরের দরজায় সেবা পৌঁছে দিব।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ উল্লাহ পাটওয়ারী, মিল্লাত হোসেন, মোজাম্মেল হক, মাসুম বিল্লাহ, মাহমুদুল হাছান, বিল্লাল জমাদার, মো. তারেক, বর্নমালা একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন মিয়া, শিক্ষক মো. তারেক বীন তাহের, রাকিব হাসান, আসমা আক্তার, নাজমুন নাহার লতা, খাদিজা বেগম, নাছিমা আক্তার, রুবী আক্তার, সালমা আক্তার, কুলসুমা আক্তার, লিজা আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
