সাহেদ হোসেন দিপু
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দরিদ্র ও দুঃস্থদের পুষ্টির জন্য ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স দরিদ্র ও দুঃস্থদের পুষ্টির জন্য যে ত্রাণ সহায়তা প্রদান করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. বেলায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, আরএমও ডা. মো. মামুন রায়হান, এমও ডা. রাশেদ মোহাম্মদ, ডা. তাহসিন নিবরাস চৌধুরী।
এসময় চাল, ডাল, লবণ, তেল, আলু, পেঁয়াজ ও গুঁড়ো দুধ সম্বলিত ৮০টি প্যাকেট ৮০ জন দুঃস্থের মাঝে বিতরণ করা হয়।
২৮ এপ্রিল, ২০২০ খ্রি.।
