হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছে নবগঠিত উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সভাপতি গণেশ আইচ ও সাধারণ সম্পাদক সুজন সরকারের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার। এসময় হিন্দু মহাজোটের জেলা সাংগঠনিক সম্পাদক বাসুদেব দাস, উপজেলা সহ-সভাপতি রতন সাহা, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, প্রচার সম্পাদক তাপস সরকার, সহ-অর্থ সম্পাদক সমীর সরকার ও সদস্য অমর সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০২ জুন, ২০২৩।
