হাজীগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

চক্রান্তকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে …..মেজর রফিক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, জ্বালাও-পোড়াও কর্মকান্ডের প্রতিবাদে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত নির্দেশনা অনুযায়ী সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার এলাকায় এই সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি বলেন, গত ১৩ অক্টোবর হাজীগঞ্জে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার সাথে যারা জড়িত, তারা সংবিধান লঙ্গন করেছে। তারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, ৭১ সালে যেই কায়দায় হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ চিহ্নিত করে তার ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক একই কায়দায় হাজীগঞ্জে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে। তবে এবার ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের নিয়ে এই কাজ করেছে। এই ঘটনায় প্রশাসন ও পুলিশ কাজ (তদন্ত) করছে। এই চক্রান্তের পেছনে কারা জড়িত তাদের চিহ্নিত এবং খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি আরো বলেন, এর পাশাপাশি আমরা যদি সবাই মিলে তাদের প্রতিহত করি, তাহলে এরা ভবিষ্যতে এরকম ঘটনা ঘটাতে সাহস পাবেনা। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আমরা উদার রাজনীতি করি, তাই বলে দূর্বল নয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা আছে, তারা আত্মাহুতি দিতে জানে, কিন্তু পরাজয় নয়। এই আত্মাহুতি দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠণে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, হাজীগঞ্জের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মানিক হোসেন প্রধানীয়, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগ নেতাদের পক্ষে মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।
জেলা পরিষদের সদস্য আলহাজ জসিম উদ্দিন ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য শেষে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নেতৃত্বে শান্তি শোভাযাত্রাটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পূণরায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
আলহাজ জসিম উদ্দিনের আয়োজনে এবং হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও সেবাশ্রম) থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, আলেম, পুরোহিত, মহারাজ, অধ্যক্ষ, সর্বস্তরের জনসাধারণ এবং উপজেলা ও পৌর আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিদের সাথে বর্তমান পরিস্থিতি ও করণীয় সম্পর্কে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।

২৪ অক্টোবর, ২০২১।