লাশ থানায় আনার পথে বাধা
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার হানারচরে ১৬ বছর বয়সী হাবিবা আক্তার নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত হাবিবা আক্তার হানারচর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের ৮নং ওয়ার্ড হাওলাদার বাড়ির হাবিবুর রহমানের বড় মেয়ে। হাবিবার মরদেহ তাদের ঘর থেকে উদ্ধার করে মডেল থানা পুলিশ।
এদিকে কিশোরীর মৃত্যুর খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সেলিম ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসার পথে বাধা দেয়। এ সময় ৭, ৮, ৯নং মহিলা ওয়ার্ডের মেম্বার খুরশিদা বেগমের ছোট ছেলে ও তার ভাসুরের ছেলে পুলিশের সাথে বাকবিত-ে লিপ্ত হয় লাশ আনতে বাধা প্রধান করে ও মারমুখি আচরণ করে। পরবর্তীতে হানারচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার কালু চৌকিদারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।
পুলিশের সাথে অশোভন আচরণ করায় স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মহিলা মেম্বারের ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী।
কিশোরী হাবিবা আক্তারের মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে এলাকায় চলছে গুঞ্জন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় এনে সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে লাশ উদ্ধার করে থানায় আনতে গিয়ে বাধা দিয়ে এভাবে হট্টগোল করেছে এটা দুঃখজনক।
১৩ জুলাই, ২০২৩।
